ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

ষ্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০/১/২০২৪, ১০:৪৪:৪১ AM

বরিশাল বানারীপাড়ায় কামার পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশালের বানারীপাড়ায় কামার পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (৯ জানুয়ারী) আনুমানিক রাত ২টায় এ অগ্নিকাণ্ড ঘটে। বানারীপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

দ্রব্যমূল্যের এ উর্দ্ধগতির সময় খেটে খাওয়া অসহায় মানুষের আয়ের শেষ সম্বলটুকুও যখন পুড়ে ছারখার, তখন পুড়ে যাওয়া দোকানের মালিক ও কর্মচারীরা আর্তনাদ করে বলে, 'আমরা এখন কিভাবে সন্তান স্ত্রী পরিজন নিয়ে ২ বেলা খেয়ে বাঁচবো।' 

বানারীপাড়া নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরনের আশ্বাস দেন। 

এদিকে বাজার কমিটি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।